উজানের ঢলে পদ্মার পানিতে ডুবে গেছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার বিস্তীর্ণ এলাকা। এতে হাজারও পরিবার পানিবন্দি হয়ে পড়েছে।
এই পরিস্থিতিতে খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। অনেক পরিবার গবাদিপশু ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আশ্রয় নিয়েছেন অন্যের বাড়ি বা উঁচু স্থানে।
পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, আগামী দু’দিন পরিস্থিতি অপরিবর্তিত থাকবে, তবে ধীরে ধীরে পদ্মার পানি নামতে শুরু করবে।
স্থানীয় প্রশাসন ত্রাণ সরবরাহ করলেও তা দুর্গত মানুষের জন্য অপর্যাপ্ত বলে জানা গেছে। টানা বৃষ্টি ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে রাজশাহীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পায়, যার ফলে নদীর কয়েকটি চর প্লাবিত হয়েছে।