মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
অপরাধ

পদ্মা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু, এলাকা শোকাবহ

পদ্মা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া।

পদ্মা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু, এলাকা শোকাবহ

চাঁপাইনবাবগঞ্জ সদরে পদ্মা নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর দেড়টার দিকে সদর উপজেলার দেবি নগর ইউনিয়নের পদ্মা নদীতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হোসাইন জানান, একসঙ্গে ৫ শিশু নদীতে গোসলে নামে। দীর্ঘ সময় ধরে তারা ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাদের খুঁজতে শুরু করেন।

পরিবারের খোঁজাখুঁজির পর নদী থেকে ৫ শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিশুরা চর চাকলা গ্রামের বাসিন্দা ছিল। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠেছে।

বিজ্ঞাপন