বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে গোসল করতে গিয়ে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু, পুরো গ্রামে শোকের মাতম।

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে ৫ শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীর শাখা মরা নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে পাঁচ শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে জুমার নামাজের সময় সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের চরচাকলা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুদের মধ্যে রয়েছে মোঃ মাসুদের দুই মেয়ে মোসাঃ সুমাইয়া (১০) ও মোসাঃ আরিবা (৮), মোঃ নিজাম উদ্দিনের দুই মেয়ে মোসাঃ সুমাইয়া (১২) ও মোসাঃ সুরাইয়া (৯), এবং মোঃ শরিফুল ইসলামের মেয়ে মোসাঃ শরিফা (১১)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে বাড়ির পাশে পদ্মা নদীর শাখা মরা নদীতে ওই পাঁচ কন্যাশিশু একসঙ্গে গোসল করতে নামে। গোসলের একপর্যায়ে একটি শিশু পানিতে তলিয়ে যেতে লাগলে তাকে উদ্ধারের জন্য অন্য শিশুরা এগিয়ে যায়। তখন একে অপরকে বাঁচাতে গিয়ে মুহূর্তের মধ্যে পাঁচজনই গভীর পানিতে তলিয়ে যায়।

স্থানীয়রা পরে নদী থেকে তাদের নিথর মরদেহ উদ্ধার করেন। দেবীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাফিজুর রহমান জানান, এলাকায় একসঙ্গে এত শিশুর এই মর্মান্তিক মৃত্যু এই প্রথম। পুরো গ্রামজুড়ে শোকের মাতম চলছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসীম ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মারুফ আফজাল রাজন নিহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের দাফন-কাফনের জন্য প্রাথমিক আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং পরবর্তীতে পরিবারগুলোকে আরও সহায়তা প্রদান করা হবে।

পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার বাদ মাগরিব রাত ৭টায় স্থানীয় কবরস্থানে পাঁচ শিশুর মরদেহ দাফন করা হবে।

বিজ্ঞাপন