মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
জাতীয়

নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, উদ্ধারকাজ চলছে

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯। নিখোঁজ রয়েছে হাজারের বেশি মানুষ।

নেপাল ও তিব্বতে মৃতের সংখ্যা বেড়ে ৫৭৯, উদ্ধারকাজ চলছে

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭৯ জনে। এই ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে হাজারের বেশি মানুষ, যার মধ্যে কয়েকশ বিদেশি পর্যটকও রয়েছে।

বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ায় ত্রাণ কার্যক্রম ব্যাহত হচ্ছে। উদ্ধারকর্মীরা পুনরায় কাজ শুরু করলেও নতুন করে বন্যার শঙ্কায় তাদের কার্যক্রম সীমিত হয়ে পড়ছে।

নিখোঁজ ব্যক্তিদের স্বজনরা অস্থায়ী সেনাক্যাম্প, হাসপাতাল এবং মর্গের সামনে অপেক্ষা করছেন। অনেকেই প্রিয়জনের ছবি হাতে নিয়ে সাহায্যের জন্য কর্তৃপক্ষের দিকে তাকিয়ে আছেন।

এক পর্যটক জানান, তার স্বামী শ্রীনিবাস বুধবার ভোরের আকস্মিক বন্যায় নিখোঁজ হয়েছেন। তিনি ১০ জনের একটি দলে ট্র্যাকিং করতে বেরিয়েছিলেন।

অন্য একজন জানান, তার ভাই তীর্থযাত্রায় গিয়েছিলেন এবং তার ট্র্যাভেল এজেন্ট জানিয়েছে কিছু তীর্থযাত্রী হাসপাতালে ভর্তি হয়েছে, তবে তাদের বিষয়ে বিস্তারিত তথ্য নেই।

উদ্ধারকাজে পুলিশ ও সেনাবাহিনী সহায়তা করছে। তবে বিস্তীর্ণ এলাকা কাদা মাটিতে তলিয়ে যাওয়ায় নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমে আসছে।

জাতিসংঘ জানিয়েছে, বর্তমানে নেপালের প্রায় ১০ হাজার পরিবারের জরুরি সহায়তা প্রয়োজন। ইউনিসেফ জানিয়েছে, ১৭ হাজারের বেশি শিশুর জন্য মানবিক সহায়তা প্রয়োজন।

এদিকে, তিব্বত থেকে ৫ শতাধিক পর্যটককে উদ্ধার করেছে চীন। জরুরি সহায়তা ও উদ্ধারকাজে সেনা মোতায়েন করেছে শি জিনপিং সরকার। অস্ট্রেলিয়া, জাপানসহ বিভিন্ন দেশ নিখোঁজ নাগরিকদের সন্ধানে এবং নেপালের দুর্যোগে সহায়তার আশ্বাস দিয়েছে।

বিজ্ঞাপন