নেপালের কেশব প্রসাদ বারাল তার স্ত্রীর মৃত্যুর হৃদয়বিদারক অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তিনি বলেন, "বন্যার পানি যখন সমতলে আসতে শুরু করে আমি তখন ছাদে চলে যাই।"
ভয়াবহ ভূমিধসে মাটির নিচে চাপা পড়ে যান তার স্ত্রী। কেশব বারাল ছাদে দাঁড়িয়ে বাঁচার শেষ চেষ্টা করেন, কিন্তু তার স্ত্রীকে আর ফিরে পাননি।
কেশবের মতো অনেকের ভাগ্য এতটা সহায় হয়নি। নেপাল-চীন সীমান্তে এই দুর্যোগের ফলে অনেক পরিবারে চলছে শোকের মাতম।
স্থানীয় বাসিন্দারা নিখোঁজদের সন্ধানে মরিয়া হয়ে ঘুরছেন। আহতদের তালিকার পাশাপাশি হাসপাতালের হিমঘরে স্বজনদের খোঁজ চলছে।
ভয়াবহ এই বন্যা ও ভূমিধসে নেপালে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ১৮০ জন এবং এখনও নিখোঁজ আছেন আট শতাধিক। উদ্ধারকাজে ২ হাজার সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও আর্মড পুলিশ ফোর্সের সদস্যরা কাজ করছেন।