শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ জন আহত হয়েছে।

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ৭ শিক্ষার্থী নিহত, ৯৯ আহত

আফগানিস্তানের কুনার প্রদেশের আসাদাবাদ শহরের আন্দারসেইর এলাকায় একটি স্কুলের কাছে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৯ জন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আবদুল মতিন কানি এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কাছাকাছি কিছু খননকারী প্রতিষ্ঠানের বিস্ফোরক সংরক্ষণাগারে অবহেলা ও অসতর্কতার কারণে বিস্ফোরণটি ঘটেছে।

তবে কীভাবে বিস্ফোরণটি ঘটেছে, সে সম্পর্কে নিশ্চিত হতে তদন্ত চলছে। ঘটনার বিস্তারিত এবং হতাহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

বিজ্ঞাপন