শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরানে চাহিদার অধিকাংশ ওষুধ মজুত রয়েছে: স্বাস্থ্য কর্মকর্তার দাবি

ইরানে চাহিদার অধিকাংশ ওষুধ মজুত রয়েছে, জানিয়েছেন স্বাস্থ্য কর্মকর্তা মাহদি পিরসালেহি।

ইরানে চাহিদার অধিকাংশ ওষুধ মজুত রয়েছে: স্বাস্থ্য কর্মকর্তার দাবি

ইরানে যুদ্ধ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপ সত্ত্বেও দেশের স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, চাহিদার অধিকাংশ ওষুধ পর্যাপ্ত পরিমাণে মজুত রয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) সূত্রে জানা গেছে, খাদ্য ও ওষুধ প্রশাসনের প্রধান মাহদি পিরসালেহি বলেন, 'প্রয়োজনীয় ওষুধের সরবরাহ পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আগের সময়ের তুলনায় ওষুধের ঘাটতি কমেছে।'

তিনি আরও জানান, 'অর্থনৈতিক চাপ, বৈদেশিক মুদ্রা সংক্রান্ত বিধিনিষেধ এবং আন্তর্জাতিক নানা সমস্যার মধ্যেও জনগণের প্রয়োজনীয় অধিকাংশ ওষুধ বাজারে পাওয়া যাচ্ছে।'

পিরসালেহি উল্লেখ করেন যে, ওষুধের সংকট শুধুমাত্র ইরানের জন্য নতুন কোনো সমস্যা নয়। বিশ্বের অনেক দেশে এ ধরনের ঘাটতি দেখা দেয়। এমনকি যেসব দেশ বর্তমানে ইরানের মতো সংকটের মুখে নেই, সেখানেও এ পরিস্থিতি তৈরি হতে পারে।

যুদ্ধের প্রভাব, অর্থনৈতিক চাপ ও আন্তর্জাতিক নিষেধাজ্ঞার মধ্যেও দেশের ওষুধ সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ ইরানের জন্য গুরুত্বপূর্ণ। তবে, বর্তমানে ঠিক কত ধরনের ওষুধের ঘাটতি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি তিনি।

বিজ্ঞাপন