বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান প্রয়োজন নেই

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান প্রয়োজন নেই।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী: ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান প্রয়োজন নেই

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই। তিনি দাবি করেছেন, নৌ অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞায় ইরানের অর্থনীতি ভয়াবহ চাপের মধ্যে রয়েছে।

মঙ্গলবার প্যারিসে জি-সেভেন জোটের মিত্রদের সঙ্গে বৈঠক শেষে তিনি এই মন্তব্য করেন। রুবিও জানান, নিষেধাজ্ঞার প্রভাব সময়ের সঙ্গে আরও বাড়বে এবং তেহরানের নিষেধাজ্ঞা এড়ানোর অবশিষ্ট পথও বন্ধ হয়ে যাচ্ছে।

তিনি সতর্ক করেন যে, ইরানের নেতৃত্ব নির্দিষ্ট সীমা অতিক্রম করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে মার্কিন সামরিক বাহিনী প্রস্তুত রয়েছে। রুবিও বলেন, “ইরান সমঝোতা চাইলেও আলোচনায় তাদের দেওয়া শর্তগুলো অযৌক্তিক।”

অন্যদিকে, তিনি উল্লেখ করেন যে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুদ্ধের আগে যে কোন সময়ের তুলনায় স্বাভাবিক রয়েছে। মার্কো রুবিও বলেন, “ইরানের ওপর আমাদের অর্থনৈতিক চাপ ও নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে। এতে দেশটির অর্থনীতি ব্যাপক ক্ষতিগ্রস্ত হচ্ছে।”

রুবিও আরও জানান, প্রেসিডেন্টের এখন বড় ধরনের সামরিক অভিযান চালানোর প্রয়োজন নেই, তবে ইরান যদি কোনো সীমা লঙ্ঘন করে, তাহলে ব্যবস্থা নিতে প্রস্তুত মার্কিন সামরিক বাহিনী। আপাতত অবরোধ ও নিষেধাজ্ঞাই ইরানের ওপর চাপ তৈরির জন্য যথেষ্ট বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন