রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

চীনের চ্যালেঞ্জে ট্রাম্পের ইরান নীতি বিপাকে

চীনের চ্যালেঞ্জের মুখে ট্রাম্পের ইরান নীতি বিপাকে পড়েছে।

চীনের চ্যালেঞ্জে ট্রাম্পের ইরান নীতি বিপাকে

যুক্তরাষ্ট্র ইরানের তেলের প্রবাহ বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু চীন সেখানে এক শক্তি হিসেবে দাঁড়িয়ে আছে। ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করছে ট্রাম্প প্রশাসন।

ইরানের বিরুদ্ধে নতুন করে অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র, বিশেষ করে তেল বাণিজ্যের সঙ্গে যুক্ত দেশ ও প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হচ্ছে। তবে চীন জানায়, তারা যুক্তরাষ্ট্রের একতরফা নিষেধাজ্ঞা মানবে না এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে প্রস্তুত।

চীন দীর্ঘদিন ধরে ইরানের অন্যতম বড় তেল ক্রেতা। যুদ্ধের শুরুতে ইরানে তেল সরবরাহ চললেও, পরবর্তীতে যুক্তরাষ্ট্রের অবরোধে সরবরাহ কমলেও চীনা ক্রেতাদের আগ্রহ শেষ হয়নি। বিশেষ করে চীনের বেসরকারি ছোট শোধনাগারগুলো তুলনামূলক কম দামে ইরানের তেল কিনে থাকে।

ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, ইরানের সঙ্গে লেনদেন করা চীনা ব্যাংকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে প্রশ্ন উঠছে, চীন কি সত্যিই ইরানের জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতে যাবে?

বিশ্লেষকদের মতে, চীন ইরানের জন্য নয়, বরং নিজের স্বার্থেই যুক্তরাষ্ট্রের চাপের বিরোধিতা করছে। বেইজিং চায় না ওয়াশিংটন বিশ্বের অন্য দেশের সঙ্গে চীনের বাণিজ্যিক সম্পর্কেও একই ধরনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করুক।

এখন লড়াইটা শুধু ইরান বনাম যুক্তরাষ্ট্র নয়; ইরানের তেলকে ঘিরে ওয়াশিংটন আর বেইজিং মুখোমুখি। এই সংঘাত যদি আরও এক ধাপ এগোতে থাকে, তাহলে পুরো বিশ্ব অর্থনীতির হিসাব নতুন করে লিখতে হতে পারে।

বিজ্ঞাপন