বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭, আহত ৪২

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় ৩৭ জন নিহত, আহত ৪২। বিস্ফোরণে আবাসিক ভবন ও বৃদ্ধাশ্রম ক্ষতিগ্রস্ত।

ইউক্রেনে রাশিয়ার ড্রোন হামলায় নিহত ৩৭, আহত ৪২

ইউক্রেনের রাজধানী কিয়েভে রুশ ড্রোন হামলায় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৭ জন নিহত হয়েছে এবং ৪২ জন আহত হয়েছে। শুক্রবার রাতে এই হামলা চালানো হয়, যার ফলে ৪০০ জনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, হামলার ফলে একটি আবাসিক ভবন ও বৃদ্ধাশ্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি তার এক্স হ্যান্ডলে লেখেন, ‘আবাসিক ভবনের কাছে গোলাবারুদ সংরক্ষণ করা যাবে না। এ বিষয়ে অবশ্যই উপযুক্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

শনিবার উদ্ধার অভিযানের সময় বুচা জেলার আঞ্চলিক প্রধান তিমুর তকাচেঙ্কো জানান, আহত ৪২ জনের মধ্যে চারটি শিশু রয়েছে। সেখানে বয়স্ক ও প্রতিবন্ধীদের পরিচর্যা কেন্দ্রসহ একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ৩০০ জনেরও বেশি জরুরি সেবা কর্মী উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন।

তিনি বলেন, ‘দায়িত্বে অবহেলার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে।’ ইউক্রেনের প্রসিকিউটর জেনারেলের কার্যালয় জানায়, আবাসিক এলাকার কাছে বিস্ফোরক রাখার সিদ্ধান্তের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

অন্যদিকে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছে, তাদের বাহিনী মিলা গ্রামের একটি গোলাবারুদের ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে, যেখানে দূরপাল্লার ড্রোন তৈরির যন্ত্রাংশ ও বুস্টার সংরক্ষিত ছিল।

বিজ্ঞাপন