বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
আন্তর্জাতিক

ইরানকে বিজয়ী ঘোষণা করলেন সেনাপ্রধান আমির হাতামি

ইরানকে বিজয়ী ঘোষণা করেছেন সেনাপ্রধান আমির হাতামি, দাবি শত্রু ব্যর্থ।

ইরানকে বিজয়ী ঘোষণা করলেন সেনাপ্রধান আমির হাতামি

যুদ্ধের লক্ষ্য অর্জনে ‘শত্রু’ ব্যর্থ হয়েছে দাবি করে ইরানকে বিজয়ী ঘোষণা করেছেন দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি বলেন, ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার চেষ্টা করলেও শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর বিরুদ্ধে অত্যন্ত তীব্রতার সঙ্গে এসব অস্ত্র ব্যবহার করেছে ইরান।

হাতামির বক্তব্যের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, ‘শত্রুপক্ষ’ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংসের লক্ষ্য নিয়ে হামলা চালিয়েছিল। তবে যুদ্ধের শেষ মুহূর্ত পর্যন্ত ইরানের মজুত থাকা ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সক্ষমতা সর্বোচ্চ তীব্রতায় ব্যবহার করা হয়েছে।

তিনি আরও বলেন, সামরিক দৃষ্টিকোণ থেকে আগ্রাসী পক্ষ বিজয়ী হিসাবে বিবেচিত হয়, যখন তারা যুদ্ধের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারে। কিন্তু প্রতিরক্ষামূলক যুদ্ধে প্রতিপক্ষের লক্ষ্য অর্জনে ব্যর্থ হওয়া প্রতিরোধকারী পক্ষের বিজয় হিসেবে গণ্য হয়।

হাতামির যুক্তি অনুযায়ী, যেহেতু ‘শত্রু’ তাদের নির্ধারিত লক্ষ্য অর্জন করতে পারেনি, তাই এই যুদ্ধে ইরানই বিজয়ী। সাম্প্রতিক সময়ে ইরানের সামরিক নেতৃত্ব দাবি করে আসছে যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযান তাদের প্রধান লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

বিজ্ঞাপন