রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় অন্তত ৬ জন নিহত, আহত অনেকেই।

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ৬, আহত অনেকে

মিয়ানমারের শান ও কারেন্নি রাজ্যের সীমান্তবর্তী মোয়ে বাই এলাকায় একটি বিয়ের বাড়িতে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৬ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটে।

এক প্রত্যক্ষদর্শীর দাবি অনুযায়ী, নিহতের সংখ্যা ১৭ জন পর্যন্ত হতে পারে। তিনি জানান, হামলার সময় বিয়ের প্রস্তুতি চলছিল দুই বাস্তুচ্যুত মানুষের মধ্যে। বিস্ফোরণের পর তিনি ১৭টি মরদেহ দেখতে পান।

ভিডিও ফুটেজে হামলার পর আহতদের চিকিৎসার জন্য সরিয়ে নিতে দেখা গেছে। তবে এএফপি ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি।

প্রত্যক্ষদর্শী আরও জানান, তিনি বিমান উড়ার শব্দ শুনেছিলেন তবে ধারণা করেছিলেন, তাদের এলাকায় বোমা হামলা হবে না। পরে বিস্ফোরণের শব্দ শুনে ধোঁয়া উঠতে দেখেন।

গ্রামবাসীদের তোলা ছবিতে ছয়টি মরদেহ দেখা গেছে, যার মধ্যে একজন নারী ও একটি শিশুও রয়েছে। তবে এসব ছবির সত্যতাও যাচাই করা সম্ভব হয়নি।

মিয়ানমারে ২০২১ সালে অভ্যুত্থানের পর থেকে গৃহযুদ্ধ চলছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, সংঘাতে সব পক্ষ মিলিয়ে এক লাখের বেশি মানুষ নিহত হয়েছেন।

মোয়ে বাই শহরটি সামরিক বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও শহরের বাইরের গ্রাম ও গ্রামীণ এলাকায় বিরোধী বাহিনীর তৎপরতা রয়েছে। সংঘাতের কারণে এ অঞ্চলে বিপুলসংখ্যক মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

বিজ্ঞাপন