শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

ইরান: হুমকি আসলে বৈধ লক্ষ্যবস্তু হবে

ইরান জানিয়েছে, যেকোনো হুমকি আসলে তা বৈধ লক্ষ্যবস্তু হবে।

ইরান: হুমকি আসলে বৈধ লক্ষ্যবস্তু হবে

ইরানের সশস্ত্র বাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি শনিবার (২৮ নভেম্বর) ইরানের বিরুদ্ধে যেকোনো ধরনের হুমকির উৎসকে বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করার হুঁশিয়ারি দিয়েছেন।

তিনি বলেন, বিশ্বের যেখান থেকেই হুমকি আসুক না কেন, সংশ্লিষ্ট উৎসকে লক্ষ্যবস্তু করা হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার (আইআরএনএ) এ তথ্য জানায়।

হেইদারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রসঙ্গ টেনে বলেন, ট্রাম্প ইরানকে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়ার চেষ্টা করছেন, যা তার ধৈর্য হারানোর ইঙ্গিত দেয়। তিনি যুক্তরাষ্ট্রের কর্মকাণ্ড কিংবা বক্তব্যকে ইরানের সিদ্ধান্ত গ্রহণে নির্ধারক ভূমিকা রাখে না বলেও উল্লেখ করেন।

এই সামরিক কর্মকর্তা আরও বলেন, ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি শত্রুপক্ষের ভুল পদক্ষেপের ক্ষেত্রে জবাব দেওয়ার কথা উল্লেখ করেন।

হেইদারির বক্তব্যে ইরানের সম্ভাব্য পাল্টা পদক্ষেপের ভৌগোলিক পরিসরের কঠোর অবস্থান প্রতিফলিত হয়। তবে কোন পরিস্থিতিতে এবং কী ধরনের পদক্ষেপকে হুমকি হিসেবে বিবেচনা করা হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

বিজ্ঞাপন