বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারীকে বরখাস্ত করলেন হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানে হামলার পরিকল্পনার মধ্যে পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারীকে বরখাস্ত করেছেন।

পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারীকে বরখাস্ত করলেন হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ইরানে নতুন সামরিক হামলার পরিকল্পনার মধ্যে পেন্টাগনের শীর্ষ সামরিক পরিকল্পনাকারী লেফটেন্যান্ট জেনারেল ব্রেট সিলভিয়াকে বরখাস্ত করেছেন।

এপি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৮ অক্টোবর) নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। সিলভিয়াকে জয়েন্ট চিফস অব স্টাফের কৌশল, পরিকল্পনা ও নীতি বিভাগের প্রধান (জে-ফাইভ) পদ থেকে সরানো হয়েছে।

বরখাস্তের কারণ এখনও জানানো হয়নি। তবে, এ ঘটনায় তাৎক্ষণিকভাবে সিলভিয়ার স্থলাভিষিক্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি। হেগসেথের অধীনে এই পদ থেকে চাকরিচ্যুত হওয়া সিলভিয়া দ্বিতীয় জেনারেল। এর আগে, গত অক্টোবরে তার পূর্বসূরি লেফটেন্যান্ট জেনারেল জোসেফ ম্যাকগিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল।

এদিকে, ইসরায়েলের সঙ্গে ইরানে যুদ্ধ শুরুর আট মাস পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘কাজ শেষ করার’ ঘোষণা দিয়েছেন। তিনি আগামী সপ্তাহের মধ্যবর্তী নির্বাচনের পর ইরানে নতুন হামলা চালানোর সম্ভাবনার কথা জানিয়েছেন।

ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও, মার্কিন অভিযান এবং ইরানের পাল্টা হামলার বিষয়ে মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোকে প্রস্তুত থাকতে বলেছে ওয়াশিংটন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে তৃতীয় একটি মার্কিন বিমানবাহী রণতরী এবং আরও কয়েক হাজার সেনা পাঠানো হচ্ছে, যা অঞ্চলে নতুন করে সামরিক উত্তেজনা বাড়ার আশঙ্কা তৈরি করেছে।

বিজ্ঞাপন