রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

রাশিয়ার সেনাবাহিনীতে মাসে ৬ হাজার সৈন্যের ঘাটতি: দ্য গার্ডিয়ান

রাশিয়ার সেনাবাহিনীতে প্রতি মাসে ৬ হাজার সৈন্যের ঘাটতি হচ্ছে, জানিয়েছে দ্য গার্ডিয়ান।

রাশিয়ার সেনাবাহিনীতে মাসে ৬ হাজার সৈন্যের ঘাটতি: দ্য গার্ডিয়ান

ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধে রাশিয়ার সেনাবাহিনীতে প্রতি মাসে ৬ হাজার সৈন্যের ঘাটতি হচ্ছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

প্রতিদিন গড়ে প্রায় এক হাজার নতুন সেনা রুশ বাহিনীতে যোগ দিচ্ছেন। তবে গত দুই মাসে নতুন নিয়োগের হার যুদ্ধক্ষেত্রে নিহত ও আহত সেনাদের ক্ষতি পূরণে যথেষ্ট হয়নি।

এক পশ্চিমা কর্মকর্তার বরাত দিয়ে দ্য গার্ডিয়ান জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই পরিস্থিতিতে অস্থিরতায় ভুগছেন। তিনি ইউক্রেনের বেসামরিক অবকাঠামো ও নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর নির্দেশ দিচ্ছেন বলে দাবি করা হয়েছে।

এছাড়া, আরও সৈন্য সমাবেশ রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় দিক থেকেই রাশিয়ার জন্য একটি বড় ঝুঁকি হতে পারে বলে মন্তব্য করেছেন ওই কর্মকর্তা।

বিজ্ঞাপন