বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক রাশিয়ার হামলায় জাপোরিঝ্জিয়ায় নিহত ২, আহত ৪০ জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন রাশিয়ার হামলায় ইউক্রেনে নিহতের সংখ্যা বেড়ে ১৫ ইন্দোনেশিয়ায় কারখানার আগুনে ২৪ টি মৃতদেহের ব্যাগ উদ্ধার খার্তুমে ড্রোন হামলায় নিহত চার, জাতিসংঘের ভবন ক্ষতিগ্রস্ত ফ্লোরিডায় টানা বৃষ্টিতে বন্যা, চলছে উদ্ধার অভিযান ইন্দোনেশিয়ার মিষ্টির কারখানায় আগুন: তিনজন নিহত, ৩৬ জন নিখোঁজ নাইজেরিয়ায় অন্ত্যেষ্টিক্রিয়ায় যাওয়ার সময় নৌকাডুবিতে ২৪ জন নিহত
অপরাধ

মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার

মানিকগঞ্জে ১৪ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক চেন ইয়ং গ্রেফতার।

মানিকগঞ্জে কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক গ্রেফতার

মানিকগঞ্জে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে চীনা নাগরিক চেন ইয়ং (৪১) গ্রেফতার হয়েছেন। বুধবার (২৫ নভেম্বর) এ ঘটনায় ভুক্তভোগীর বাবা মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন।

মামলার এজাহার অনুযায়ী, ১৭ নভেম্বর বিদ্যালয়ে যাওয়ার কথা বলে ১৪ বছর বয়সী ওই কিশোরী বাড়ি থেকে বের হন এবং এরপর ফিরে আসেননি। পরদিন, ১৮ নভেম্বর, কিশোরীর পরিবার থানায় সাধারণ ডায়েরি করেন। পরে তারা জানতে পারেন, কিশোরী টিকটক আইডির মাধ্যমে চেন ইয়ং নামের এক চীনা নাগরিকের সঙ্গে পরিচিত হন।

চেন ইয়ং কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে তাকে ঢাকার উত্তরার একটি ফ্ল্যাটে নিয়ে যান, যেখানে তাকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করা হয়। মঙ্গলবার রাতে কিশোরীকে উদ্ধার এবং অভিযুক্তকে আটক করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে চেন ইয়ং ঘটনার সত্যতা স্বীকার করেছেন। তার কাছ থেকে একটি চায়না পাসপোর্ট উদ্ধার করা হয়েছে। সদর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জুলুস খান পাঠান জানান, অভিযুক্ত চীনা নাগরিকের বিরুদ্ধে পূর্বে বাংলাদেশী তরুণীদেরও যৌন নির্যাতনের অভিযোগ রয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন