মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন।

জনপ্রিয় অভিনেতা সোহেল খান মারা গেছেন

বাংলা নাটক ও সিনেমার জনপ্রিয় অভিনেতা সোহেল খান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মঙ্গলবার, ২৪ নভেম্বর, সকাল ১০টার দিকে বগুড়ার সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। পরিবার সূত্রে জানা যায়, সোহেল খান ১৯ নভেম্বর থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ের কাজে বগুড়ায় অবস্থান করছিলেন।

শুটিং ইউনিটের সদস্যরা জানান, মঙ্গলবার সকালে শুটিংয়ের জন্য মেকআপ নিয়ে প্রস্তুত ছিলেন সোহেল খান। কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হোটেলের কক্ষে তাকে ডাকতে গিয়ে ইউনিটের একজন সদস্য বিছানায় পড়ে থাকতে দেখেন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন