শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

৮৬ বছর বয়সে মারা গেছেন হলিউডের কিংবদন্তি প্যাট্রিক স্টুয়ার্ট

হলিউডের কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট ৮৬ বছর বয়সে মারা গেছেন।

৮৬ বছর বয়সে মারা গেছেন হলিউডের কিংবদন্তি প্যাট্রিক স্টুয়ার্ট

হলিউডের কিংবদন্তি অভিনেতা স্যার প্যাট্রিক স্টুয়ার্ট ৮৬ বছর বয়সে মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) তার এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে মৃত্যুর খবর জানানো হয়। তিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন, মৃত্যুর সময় পাশে ছিলেন তার স্ত্রী সানি ওজেল।

স্টুয়ার্ট অ্যালঝেইমারস ডিজিজ ও লুই বডি ডিমেনশিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন। ১৯৪০ সালের ১৩ জুলাই ইংল্যান্ডের ইয়র্কশায়ারের মিরফিল্ড শহরে জন্মগ্রহণ করেন তিনি। শৈশবকালীন দারিদ্র্য ও পারিবারিক সমস্যার মধ্যে বেড়ে ওঠা স্টুয়ার্টের অভিনয়ে আগ্রহ তৈরি হয় ১২ বছর বয়সে।

তিনি ১৮ বছর বয়সে অভিনয়জগতে প্রবেশ করেন এবং ষাটের দশকে রয়্যাল শেক্সপিয়ার কোম্পানির সদস্য হিসেবে মঞ্চে অভিনয় শুরু করেন। তবে টেলিভিশন সিরিজ ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’-এ ক্যাপ্টেন জ্যাঁ-লুক পিকার্ড চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন।

১৯৮৭ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত প্রচারিত এই সিরিজে সাত মৌসুমে ১৭৬টি পর্বে অভিনয় করেন তিনি। পিকার্ড চরিত্রটি নিয়ে স্টুয়ার্টের দ্বিধা ছিল, কিন্তু পরে তিনি এটি গ্রহণ করেন এবং চরিত্রটি তার ক্যারিয়ারের অন্যতম পরিচয় হয়ে ওঠে।

স্টুয়ার্ট ‘এক্স-মেন’ চলচ্চিত্রে প্রফেসর চার্লস জেভিয়ারের চরিত্রেও অভিনয় করেন। ২০০০ সালে মুক্তি পাওয়া প্রথম ‘এক্স-মেন’ চলচ্চিত্রের পর তিনি সিরিজটির আরও কয়েকটি সিনেমায় অভিনয় করেন।

মার্ভেল স্টুডিওস তার মৃত্যুর পর এক বিবৃতিতে শ্রদ্ধা জানিয়েছে এবং তাকে ‘অনন্য প্রতিভা, উদার সহযোগী ও প্রকৃত ভদ্রলোক’ হিসেবে অভিহিত করেছে। ২০১০ সালে নাট্যকলায় অবদানের জন্য রানী দ্বিতীয় এলিজাবেথের কাছ থেকে নাইট উপাধি গ্রহণ করেন তিনি।

বিজ্ঞাপন