শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
মুন্সিগঞ্জে বাবা-মেয়েকে কুপিয়ে হত্যার অভিযোগ, শিশুর মৃত্যু স্পেনে ট্রেন দুর্ঘটনায় ৬৮ জনের মৃত্যু, জাতীয় শোক ঘোষণা স্পেনে ট্রেন দুর্ঘটনা: কোপা দেল রের ২৪ ম্যাচ স্থগিত সুদানে মার্কেটে হামলা, ১০০ এর বেশি নিহত: মানবাধিকার সংগঠন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৬৮, আহত ৮০ জন স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ৬৪, নিরাপত্তা নিয়ে উদ্বেগ স্পেনে ট্রেনের সংঘর্ষে নিহত ৩০, রেলপথের নিরাপত্তা প্রশ্নবিদ্ধ স্পেনে ট্রেন সংঘর্ষে নিহত ৪৬, উদ্ধার কার্যক্রম চলছে ঘূর্ণিঝড় আরনাবের প্রভাবে ভারতের অন্ধ্র প্রদেশে ব্যাপক ক্ষয়ক্ষতি ভারতের অন্ধ্রপ্রদেশে ঘূর্ণিঝড় অর্ণবের তাণ্ডব, সতর্কতা জারি
জাতীয়

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে রওনা হয়েছে।

প্রধানমন্ত্রীকে বহনকারী ফ্লাইট যান্ত্রিক ত্রুটি সারিয়ে ঢাকার পথে

প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি যান্ত্রিক ত্রুটি সারানোর পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। ফ্লাইটটি নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সন্ধ্যায় যাত্রা করে।

জানা যায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে ফ্লাইটটির যাত্রা করার কথা ছিল। তবে, ফ্লাইটটি নির্ধারিত সময়ের চেয়ে সাড়ে ৪ ঘণ্টা দেরিতে রওনা দিয়েছে।

ফ্লাইটটি বোর্ডিং শেষে পুশব্যাকের পর রানওয়ের দিকে যাওয়ার সময় ককপিটে স্পয়লারে ত্রুটির সংকেত দেখা দেয়। এরপর ফ্লাইটটি স্থগিত করা হয়।

ক্রুটি সারাতে দুই থেকে চার ঘণ্টা সময় লাগতে পারে বলে জানা গেছে। ফ্লাইটটি রাত সাড়ে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিজ্ঞাপন