বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬
ব্রেকিং
বিনোদন

অভিনেতা জশ গ্রিসেটির আত্মহত্যায় শোকের ছায়া

জশ গ্রিসেটির আত্মহত্যায় হলিউড ও থিয়েটার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

অভিনেতা জশ গ্রিসেটির আত্মহত্যায় শোকের ছায়া

মার্কিন অভিনেতা ও ব্রডওয়ে তারকা জশ গ্রিসেটি ৪৪ বছর বয়সে আত্মহত্যা করেছেন। তার পরিবার এই খবর নিশ্চিত করেছে গত ১০ জুলাই।

জশের মৃত্যুর খবর প্রকাশের পর হলিউড ও থিয়েটার অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি এবং গোপনীয়তার প্রতি সম্মান জানিয়ে অনুমানভিত্তিক মন্তব্য না করার জন্য অনুরোধ করা হয়েছে।

জশ গ্রিসেটি ব্রডওয়ের জনপ্রিয় মিউজিক্যাল 'সামথিং রটেন!'-এ 'নাইজেল বটম' চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি লাভ করেন। তার প্রাণবন্ত অভিনয় ও অসাধারণ মঞ্চ উপস্থিতির জন্য তিনি দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন।

মঞ্চের পাশাপাশি তিনি ছোট পর্দাতেও নিয়মিত উপস্থিত ছিলেন। 'দ্য মার্ভেলাস মিসেস মেইজেল', 'নার্স জ্যাকি', 'দ্য গুড ফাইট', 'ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিমস ইউনিট' এবং 'দ্য ব্ল্যাকলিস্ট'সহ একাধিক আলোচিত প্রযোজনায় তিনি অভিনয় করেছেন।

অভিনয়ের পাশাপাশি জশ একজন দক্ষ গায়কও ছিলেন এবং বিভিন্ন মঞ্চনাটক ও সঙ্গীতনির্ভর প্রযোজনায় নিয়মিত পারফর্ম করেছেন। তার মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন সহ-অভিনেতা রব ম্যাকক্লুর। তিনি জানান, এই ক্ষতি মেনে নেওয়া অত্যন্ত কঠিন।

ট্রেন্টিনো মিউজিক ফেস্টিভ্যাল কর্তৃপক্ষও এক শোকবার্তায় জশকে স্মরণ করে জানান, তিনি ছিলেন অসাধারণ প্রতিভাবান ও অনুপ্রেরণাদায়ী একজন শিল্পী।

বিজ্ঞাপন