মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
বিনোদন

জামাল ভূঁইয়ার অভিনয়ে নতুন নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’ প্রচারে

জামাল ভূঁইয়া অভিনীত নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’ সম্প্রচার শুরু হয়েছে।

জামাল ভূঁইয়ার অভিনয়ে নতুন নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’ প্রচারে

বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা উপলক্ষে ধারাবাহিক নাটক ‘ব্রাজেন্টিনা ক্লাব’ সম্প্রচার শুরু হয়েছে। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া এই নাটকে প্রথমবারের মতো অভিনয় করেছেন।

নাটকটিতে জামাল ভূঁইয়ার বিপরীতে অভিনয় করেছেন তাসনুভা তিশা ও লামিমা লাম। নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান। কাহিনিটি আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে মান-অভিমান ও ঝগড়াকে কেন্দ্র করে গড়ে উঠেছে।

অভিনয়ের প্রথম অভিজ্ঞতা সম্পর্কে জামাল ভূঁইয়া বলেন, ‘আমার কাছে শুটিংয়ের পুরো ব্যাপারটা ম্যাজিক্যাল মনে হচ্ছে। বিজ্ঞাপনচিত্রে কাজ করছি, সেটা আলাদা। কিন্তু অভিনয়ের ব্যাপারটা একেবারে অন্য রকম, সহজ নয়।’

নাটকে আরও অভিনয় করেছেন ইশতিয়াক আহমেদ রুমেল, সহিদ উন নবী, আনোয়ার, জাবেদ গাজী, অপু, আশিক, তানভীর প্রমুখ। নাটকটি প্রতি শনিবার ও রোববার রাত ১০টা ১০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হচ্ছে।

বিজ্ঞাপন