বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
সুদান-মিশর সীমান্তে স্বর্ণখনিতে বিমান হামলায় ৭২ শ্রমিক নিহত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১৩৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু রিয়াদ বিমানবন্দরে হামলা, নিহত ১; আহত ১১ রিয়াদ বিমানবন্দরে হামলায় ২৪ বাংলাদেশি আহত, দুই নিহত রিয়াদের বিমানবন্দরে বিস্ফোরণের শব্দ, আগুন প্যাসেঞ্জার টার্মিনালে সৌদি বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় প্রকাশ রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত জিবুতি উপকূলে নৌকাডুবিতে ১০৯ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হুতিদের হামলায় সৌদি বিমানবন্দরে নিহত ১২, যুদ্ধের আশঙ্কা রিয়াদ বিমানবন্দরে হুতিদের হামলায় জাতিসংঘ মহাসচিবের গভীর উদ্বেগ
বিনোদন

নাটকে জামাল ভূঁইয়ার ‘রেড কার্ড’ দেখালেন আর্জেন্টিনা-ভক্ত জেবা

জামাল ভূঁইয়া ও জেবা জান্নাতের প্রেমের গল্প নিয়ে ‘রেড কার্ড’ নাটক প্রচারিত হবে বৈশাখী টিভিতে।

নাটকে জামাল ভূঁইয়ার ‘রেড কার্ড’ দেখালেন আর্জেন্টিনা-ভক্ত জেবা

বিশ্বকাপ ফুটবল উন্মাদনা আরও বাড়াতে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ‘রেড কার্ড’ শিরোনামের একটি বিশেষ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকটিতে জামালের সঙ্গে রয়েছেন অভিনেত্রী জেবা জান্নাত। নাটকটি পরিচালনা করেছেন তারিক মুহাম্মদ হাসান।

গল্পে দেখা যাবে, এলাকার একটি সুন্দরী তরুণী জেবা, যিনি সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছেন। তাঁর ভাইরাল হওয়ার মূল কারণ হলো জামাল ভূঁইয়ার মন জয় করা। জেবা কট্টর আর্জেন্টিনার সমর্থক, অপরদিকে জামাল ব্রাজিলের ভক্ত।

কাহিনির মোড় আসে যখন জামাল বিয়ের প্রস্তাব নিয়ে জেবাদের বাড়িতে হাজির হন। ঠিক সেই মুহূর্তে এলাকার আর্জেন্টাইন সমর্থক জেবাকে জানান জামাল আসলে ব্রাজিলের সমর্থক।

এতে জেবা জামালকে রেড কার্ড দেখিয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। জামালের হৃদয় ভেঙে যায় এই ঘটনায়। কঠিন পরিস্থিতিতে জামালের পাশে এসে দাঁড়ায় এলাকার ব্রাজিল সমর্থক ও তাঁর বন্ধু মিলন।

তাঁরা জামালের জন্য ব্রাজিলের সমর্থক সুন্দরী পাত্রীর খোঁজ শুরু করে, কিন্তু জামালের মনজুড়ে কেবলই জেবা। অন্যদিকে, জেবাও তাঁর সিদ্ধান্তে অনড়। ফুটবলীয় অহংকার ও ভালোবাসার দ্বন্দ্বে দু’জনেই বিরহের আগুনে পুড়ছেন।

নাটকটির নির্মাতা জানান, নাটকটি সোমবার (১৩ জুলাই) থেকে প্রতিদিন সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে বৈশাখী টিভিতে প্রচার হবে। এতে জামাল ভূঁইয়া ও জেবা জান্নাত ছাড়াও অভিনয় করেছেন শাওন আশরাফ, সুপ্ত, সহিদ উন নবী, মো. আশিকুজ্জামান, সেঁজুতি খন্দকার, তানভীর হাসান, জারা, আনোয়ার, লিজা খানম প্রমুখ।

বিজ্ঞাপন