বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

জাতিসংঘে রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে জরুরি বৈঠক

রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যা নিয়ে আজ জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক বিচার আদালত–আইসিজের রায়ের পর যুক্তরাজ্যের অনুরোধে এ বৈঠক ডাকা হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে যুক্তরাজ্যের স্থায়ী মিশন এক্স হ্যান্ডলে জানিয়েছে, ডিসেম্বরেও একই বিষয়ে নিরাপত্তা পরিষদে আরেকটি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য।

রোহিঙ্গাদের বিষয়ে জবাবদিহি নিশ্চিত করতে ও চলমান মানবিক সংকটের অবসান ঘটাতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখা হবে।

এর আগে, মিয়ানমারের ৫ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা ও সম্পদ জব্দের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য।

এছাড়া, বেসামরিক নাগরিকদের ওপর বিমান হামলা বন্ধে মিয়ানমারে বিমানের জ্বালানি সরবরাহ ও রপ্তানি নিষিদ্ধ করার লক্ষ্যে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য।

রোহিঙ্গা গণহত্যার বিষয়ে আইসিজের রায় মেনে নিতে মিয়ানমারকে আহ্বান জানায় যুক্তরাজ্যসহ ১৪ দেশ।

বিজ্ঞাপন