বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

আবাসন খাতে মাফিয়াতন্ত্রের অভিযোগ, টিআইবি’র গবেষণা প্রতিবেদন

টিআইবি জানিয়েছে, আবাসন খাতে মাফিয়াতন্ত্র চলছে এবং গ্রাহকদের সঙ্গে প্রতারণা হচ্ছে।

আবাসন খাতে মাফিয়াতন্ত্রের অভিযোগ, টিআইবি’র গবেষণা প্রতিবেদন

বাংলাদেশের আবাসন খাতে সমন্বিত অনিয়ম এবং মাফিয়াতন্ত্রের অভিযোগ তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। বুধবার সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এক সংবাদ সম্মেলনে এই গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন।

গবেষণায় বলা হয়েছে, প্রশাসন, ব্যবসায়ী ও রাজনৈতিক ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকদের সঙ্গে প্রতারণা করছে আবাসন ব্যবসায়ীরা। ড. ইফতেখারুজ্জামান জানান, দেশের সব আবাসন প্রকল্পই আইন ও নীতিমালার তোয়াক্কা না করে ব্যবসা করছে এবং তারা জবাবদিহির বাইরে থাকতে সদা তৎপর।

তিনি আরও বলেন, "বাংলাদেশ এক ভূমি অপদখলের দেশে পরিণত হচ্ছে রাজনৈতিক শক্তি, প্রশাসন ও ব্যবসায়ীদের দুষ্টচক্রের প্রভাবে। এই মাফিয়াতন্ত্র গণমাধ্যমকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করছে।"

টিআইবির নির্বাহী পরিচালক উদ্বেগ প্রকাশ করে বলেন, আবাসন খাতে কোনো নৈতিক আচরণবিধি নেই এবং নৈতিকতা সুরক্ষার জন্য একটি আচরণবিধি তৈরী ও এর প্রয়োগ অপরিহার্য।

তিনি উল্লেখ করেন, "আবাসন খাতের ভয়াবহ দুষ্টচক্র থেকে বের হতে সংবাদ প্রচার গণমাধ্যমের দায়িত্ব। এর মাধ্যমেই জনমত গড়ে তুলে দেশ ও দেশের মানুষকে রক্ষা করতে হবে।"

বিজ্ঞাপন