দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও গ্রাহকসেবা খাতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডস ২০২৬’ পেয়েছেন ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রায়হান।
গত ২২ ও ২৩ নভেম্বর ঢাকার লা মেরিডিয়ানে অনুষ্ঠিত ‘দশম লিডারশিপ সামিট’-এর অংশ হিসেবে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের পঞ্চম আসর অনুষ্ঠিত হয়। এ সম্মেলনে ২২টি ক্যাটাগরিতে ২৩ জন শীর্ষ করপোরেট নির্বাহীকে পুরস্কৃত করা হয়।
মোহাম্মদ রায়হানকে ‘চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও)/ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অব দ্য ইয়ার (ইলেকট্রনিক্স) ২০২৬’ ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। তিনি ওয়ালটন প্লাজার নেতৃত্বে দেশের ইলেকট্রনিক্স পণ্য বিক্রয় ও সেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় মোহাম্মদ রায়হান বলেন, “আমি ওয়ালটন প্লাজার ব্যবস্থাপনা পর্ষদ এবং আমাদের ক্রেতাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এছাড়া আয়োজকদের ধন্যবাদ জানাই।”
এছাড়া, ২০২৫ সালে বাংলাদেশ সি-স্যুট অ্যাওয়ার্ডসের চতুর্থ আসরে ওয়ালটন মাইক্রো-টেক করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা নিশাত তাসনিম শুচি ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পান। ২০২৪ সালে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম ‘এমডি অব দ্য ইয়ার (টেক)’ পুরস্কার পান।