সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সুযোগে ৩০% পর্যন্ত ছাড়

ওয়ালটনের এসি স্মার্ট এক্সচেঞ্জ অফারে ৩০% পর্যন্ত নগদ ছাড়ের সুযোগ।

ওয়ালটনের ইনভার্টার এসি কেনার সুযোগে ৩০% পর্যন্ত ছাড়

গ্রাহকদের জন্য পরিবেশবান্ধব ইনভার্টার এসি কেনার সুযোগ তৈরি করতে দেশজুড়ে শুরু হয়েছে ওয়ালটনের ‘এসি স্মার্ট এক্সচেঞ্জ অফার’। এই অফারের মাধ্যমে যেকোনো ব্র্যান্ডের পুরোনো এসি বদলে ওয়ালটনের নতুন ইনভার্টার এসি কেনার ক্ষেত্রে ৩০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় পাওয়া যাবে।

রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে সম্প্রতি আয়োজিত ‘এসি এক্সচেঞ্জ কার্নিভাল’ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ইভা রিজওয়ানা নিলু, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর তানভীর আঞ্জুম, এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গ্রাহকরা ওয়ালটনের রেসিডেনশিয়াল ও কমার্শিয়াল ইনভার্টার এসি কেনার জন্য দেশের বিভিন্ন ওয়ালটন প্লাজা বা পরিবেশক শোরুমে পুরোনো এসি জমা দিতে পারবেন। এই অফারটি পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত চলবে।

ওয়ালটনের এসির চিফ বিজনেস অফিসার মো. তানভীর রহমান জানান, পরিবেশ সুরক্ষার জন্য ওয়ালটন ইতোমধ্যে সিএফসি এবং এইচসিএফসি গ্যাসের ব্যবহার বন্ধ করে দিয়েছে। বাংলাদেশে ওয়ালটনই প্রথম আর-২৯০ এবং আর-৩২ রেফ্রিজারেন্ট ব্যবহার করে ইনভার্টার এসি উৎপাদন করছে।

তিনি আরও জানান, ২০১৯ সাল থেকে ওয়ালটন এসি এক্সচেঞ্জ ক্যাম্পেইন চালাচ্ছে, যার মাধ্যমে গ্রাহকদের পুরোনো এসি বদলে নতুন পরিবেশবান্ধব ইনভার্টার এসি দেওয়া হচ্ছে। এই ক্যাম্পেইনের মাধ্যমে ওয়ালটন কার্বন নিঃসরণ কমাতে এবং বিদ্যুৎ খরচ হ্রাসে সহায়তা করছে।

বর্তমানে ওয়ালটন বিভিন্ন ক্ষমতার ইনভার্টার স্মার্ট এসি উৎপাদন করছে, যার মধ্যে পৌনে ১ টন থেকে ২.৫ টন ক্ষমতার স্প্লিট টাইপ এসি অন্তর্ভুক্ত রয়েছে। গ্রাহকদের জন্য ১ বছরের রিপ্লেসমেন্ট সুবিধা এবং কম্প্রেসরে ১২ বছরের গ্যারান্টি দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন