শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

বাংলাদেশে উন্মোচিত হল নতুন ওয়াই-ফাই ৮ প্রযুক্তি

টিপি-লিংক বাংলাদেশে নতুন ওয়াই-ফাই ৮ প্রযুক্তি উন্মোচন করেছে, যা যোগাযোগ প্রযুক্তিতে নতুন দিগন্ত খুলবে।

বাংলাদেশে উন্মোচিত হল নতুন ওয়াই-ফাই ৮ প্রযুক্তি

বাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের ওয়্যারলেস প্রযুক্তি ওয়াই-ফাই ৮ উন্মোচন করেছে টিপি-লিংক। ১৭ নভেম্বর রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত ‘টিপি-লিংক পার্টনার কানেক্ট ২০২৬’ অনুষ্ঠানে এই প্রযুক্তির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিপি-লিংক সিস্টেমস ইনকর্পোরেটেডের এশিয়া প্যাসিফিক অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট ব্রায়ান ডং। বিশেষ অতিথি ছিলেন সার্ক অঞ্চলের ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং এবং এক্সেল টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

এক্সেল টেকনোলজিসের প্রধান নির্বাহী কর্মকর্তা জানান, মালয়েশিয়া ও হংকংয়ের পর বাংলাদেশ তৃতীয় দেশ হিসেবে ওয়াই-ফাই ৮ প্রযুক্তি উন্মোচনের মাইলফলক অর্জন করেছে।

ব্রায়ান ডং বলেন, বাংলাদেশের যোগাযোগ প্রযুক্তি খাতে বিনিয়োগ এবং নতুন উদ্ভাবন নিয়ে আসতে আগ্রহী তাঁদের প্রতিষ্ঠান। ওয়াই-ফাই ৮ প্রযুক্তিতে সংযোগের গতি বাড়ানোর পাশাপাশি নির্ভরযোগ্যতা ও স্থিতিশীলতার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

এছাড়া, একই অনুষ্ঠানে ‘ওমাডা এক্সপার্ট’ কর্মসূচির চালুর ঘোষণা দেওয়া হয়, যার আওতায় নেটওয়ার্ক প্রকৌশলী ও প্রযুক্তি পেশাজীবীদের জন্য কারিগরি প্রশিক্ষণ এবং পেশাগত উন্নয়নের সুযোগ থাকবে।

এ উদ্যোগের মাধ্যমে সিস্টেম ইন্টিগ্রেটর ও প্রযুক্তি অংশীদারদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি দেশের এন্টারপ্রাইজ নেটওয়ার্কিং খাতে দক্ষ জনবল তৈরিতে সহায়তা করা হবে। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকার প্রযুক্তিপণ্য বিপণন ও পরিবেশক প্রতিষ্ঠানের তিন শতাধিক স্বত্বাধিকারী ও শীর্ষ কর্মকর্তা অংশ নেন।

বিজ্ঞাপন