বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
তথ্যপ্রযুক্তি

অনার ৬০০এস ফাইভজি-এর বিজ্ঞাপনে ছবি থেকে ভিডিও তৈরির সুযোগ

অনার ৬০০এস ফাইভজি-এর বিজ্ঞাপনে ব্যবহারকারীরা ছবি থেকে ভিডিও তৈরি করতে পারবেন।

অনার ৬০০এস ফাইভজি-এর বিজ্ঞাপনে ছবি থেকে ভিডিও তৈরির সুযোগ

অনার ৬০০এস ফাইভজি-এর জন্য নতুন ডিজিটাল বিজ্ঞাপন তৈরি করেছে অ্যাডসেলেরেট টেকনোলজিস লিমিটেড। এই বিজ্ঞাপনটি স্মার্টফোনের প্রচারণার পাশাপাশি ব্যবহারকারীদের জন্য ছবি দিয়ে ভিডিও তৈরির সুযোগ প্রদান করছে।

ব্যবহারকারীরা নিজেদের ছবি যুক্ত করে পছন্দমতো নির্দেশনা দিলে তৈরি হবে পাঁচ সেকেন্ডের একটি ভিডিও। এই ভিডিওটি লম্বা বা আড়াআড়ি দুইভাবে তৈরি করা যাবে এবং চাইলে সেটি ডাউনলোডও করা যাবে।

বিজ্ঞাপনটি অনলাইন সংবাদমাধ্যমে দুটি ভিন্ন উপায়ে প্রদর্শিত হচ্ছে। একটি ফ্লোটিং অ্যাড, অন্যটি ইমেজ ওভারলে অ্যাড। উভয় ক্ষেত্রেই ব্যবহারকারীরা বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত হয়ে ভিডিও তৈরির সুবিধা নিতে পারবেন।

অ্যাডসেলেরেট টেকনোলজিস লিমিটেড বাংলাদেশের একটি বিজ্ঞাপন ও প্রযুক্তি প্রতিষ্ঠান, যা ডিজিটাল বিজ্ঞাপন, রিটেইল মার্কেটিং, ট্রেড মার্কেটিং ও আউটডোর বিজ্ঞাপনসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করছে।

অনার হল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এআই ডিভাইস ইকোসিস্টেম কোম্পানি, যা এজেন্টিক এআইসহ কৃত্রিম বুদ্ধিমত্তার বিভিন্ন অগ্রগতির মাধ্যমে গ্রাহকদের স্মার্ট ডিভাইস ব্যবহারের অভিজ্ঞতা উন্নত করতে প্রতিশ্রুতিবদ্ধ।

গবেষণা ও উন্নয়ন কার্যক্রমে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে অনার এমন সব প্রযুক্তিপণ্য তৈরি করছে, যা কানেক্টেড বিশ্ব গড়ে তুলতে সহায়তা করছে। অনারের পণ্য পোর্টফোলিওতে রয়েছে এআই ফোন, ট্যাবলেট, ল্যাপটপ, এআইওটি প্রযুক্তিপণ্য ও হোম অ্যাপ্লায়েন্সসহ নানা ধরনের স্মার্ট ডিভাইস।

বিজ্ঞাপন