শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

আসামে সড়ক দুর্ঘটনায় নিহত ২৩, আহত ২০

আসামে সড়ক দুর্ঘটনায় ২৩ জন নিহত, আহত ২০ জনের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

আসামে সড়ক দুর্ঘটনায় নিহত ২৩, আহত ২০

ভারতের আসামে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছে এবং ২০ জন আহত হয়েছে। শুক্রবার কাজীরাঙ্গায় কনটেইনার ট্রাক ও মিনি বাসের সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, মিনি বাসটি অত্যন্ত দ্রুত গতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারানোর পর কনটেইনার ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

ঘটনার পর আহতদের উদ্ধার করে কোহোরা মডেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এ ঘটনায় তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ চলছে।

বিজ্ঞাপন