রাজধানীতে পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় নানা অভিযোগে ৫৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধারসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডিএমপির বিভিন্ন থানায় এ সময় ৫৩টি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৪৭ জন এবং তেজগাঁও বিভাগে ৯১ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্য বিভাগের মধ্যে লালবাগে ৬০ জন, ওয়ারীতে ৪৮ জন, মতিঝিলে ৫২ জন, গুলশানে ৫০ জন, উত্তরা বিভাগে ৫৫ জন, রমনা বিভাগে ২৬ জন, এসআরইউ ১ জন এবং গোয়েন্দা বিভাগ কর্তৃক ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।