শনিবার, ২২ আগস্ট, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার, উদ্ধার হয়েছে মাদক ও অস্ত্র

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার, উদ্ধার হয়েছে মাদক ও অস্ত্র।

ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৯৮ জন গ্রেপ্তার, উদ্ধার হয়েছে মাদক ও অস্ত্র

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকা থেকে ৪৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময়ে ৪৭টি মামলা দায়ের করা হয়েছে।

আজ শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৩১ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৪৮ জন, তেজগাঁও বিভাগে ৫১ জন, মিরপুর বিভাগে ১৩১ জন, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৫৯ জন, গোয়েন্দা বিভাগে ৪ জন ও সিটিটিসি বিভাগে ২ জন।

অভিযানকালে পুলিশ বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করেছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২টি দেশীয় তৈরি পাইপ গান, ২ রাউন্ড কার্তুজ, ৪টি চার্জারে মোট ৩৯ রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১০ হাজার ২৮৭ পিস ইয়াবা, ১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭০ বোতল স্কাফ, ১টি চাকু, ১টি কাঁচি, ১টি ব্লেডের অংশ বিশেষ, ৫টি মোবাইল ফোন, নগদ ৪ লাখ ৯৯ হাজার ৮৭০ টাকার ১টি হাতের ঘড়ি, ১৫৬ পিস তাস, ১টি ট্রাক, ১টি মোটরসাইকেল ও ১টি সিপিইউ।

গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন