ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগে ২৪ জন, লালবাগ বিভাগে ৩৪ জন, ওয়ারী বিভাগে ৫১ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ৭৪ জন, মিরপুর বিভাগে ৭১ জন, গুলশান বিভাগে ৩৬ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযান চলাকালে পুলিশ বিভিন্ন ধরনের অস্ত্র ও মাদক উদ্ধার করেছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ১টি তলোয়ার, ১টি চাপাতি, ১টি লোহার রডের মাথায় সংযুক্ত ধারালো গোলাকৃতির চাকতি, ১টি লোহার রড, ৯৫ পিস ইয়াবা, ৭০ গ্রাম হেরোইন এবং ৬৬৮ গ্রাম গাঁজা।
এছাড়া, ১টি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।