যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ব্রুকলিনে একটি ভবন ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে। এ ঘটনায় ৩ জন ফায়ার সার্ভিসকর্মীসহ আহত হয়েছেন ১৯ জন।
স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেলে ব্রুকলিনের ফ্ল্যাটবুশ এলাকায় তিনতলা একটি আবাসিক ভবন পাশের নির্মাণাধীন স্থাপনার ওপর ধসে পড়ে। এই দুর্ঘটনায় বেশ কয়েকজন বাসিন্দা ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন।
খবর পেয়ে দ্রুত উদ্ধার অভিযান শুরু করেন দমকল ও জরুরি সেবাকর্মীরা। উদ্ধারকাজে সহায়তা করতে প্রশিক্ষিত কুকুর এবং ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে।
ফায়ার বিভাগ জানিয়েছে, এ ঘটনায় সাত শিশুও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনধসের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।