শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত, একজন গুরুতর আহত।

পঞ্চগড়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহত

পঞ্চগড়ের বোদায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই মাদ্রাসা শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে বোদা উপজেলার শাহাপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীরা হলেন, সাকোয়া এলাকার আতাউর রহমানের ছেলে সাদিক (১৭) এবং ফুলবাড়ী এলাকার মিজানুর রহমানের ছেলে রাহাত (১৬)। দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন, যিনি স্থানীয় একটি দাখিল মাদ্রাসার ১০ম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে তারা প্রাইভেট পড়া শেষে বাসায় ফিরছিলেন। চন্দনবাড়ি ইউনিয়নের সাহাপাড়া এলাকায় রাস্তায় মোড় নিতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লাগে।

দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক সাদিক ও রাহাতকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত রাব্বিকে উন্নত চিকিৎসার জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

বোদা থানার পরিদর্শক (তদন্ত) রেজওয়ানুল হক মন্ডল জানান, নিহতদের মরদেহের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বিজ্ঞাপন