শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ২

পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই আরোহী নিহত, আহত আরও দুজন।

পাবনায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, আহত ২

পাবনা সদর উপজেলার জালালপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নয়ন মিয়া (২০) এবং সেলিম মাহমুদ (৪০) নামের দুই আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন, যাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টার দিকে সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নয়ন মিয়া গয়েশপুর ইউনিয়নের শালাইপুর এলাকার আব্দুল মতিন মৃধার ছেলে এবং সেলিম মাহমুদ মৃত মোজাফফর হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, জালালপুর থেকে গয়েশপুর সড়কে বেপরোয়া গতির মোটরসাইকেল দুইটির মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনার পর আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

অপর দুজন আহতকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি নিশ্চিত করে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, 'আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।'

বিজ্ঞাপন