রাজধানীর মোহাম্মদপুরে ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য মো. দিদারকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে মোহাম্মদপুর থানাধীন বোটঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. দিদার ঢাকার নবাবগঞ্জের ইউসুফ আলীর ছেলে। পুলিশ সূত্র জানায়, দিদার ‘জাওরা’ রাব্বি ও ‘ভান্ডারি’ ইমনের নেতৃত্বে পরিচালিত ‘মুখে ল’ গ্রুপের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতি, মারামারিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।