বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সোহরাওয়ার্দী হাসপাতালে মারধরে এক ব্যক্তির মৃত্যু, আটক ১

সোহরাওয়ার্দী হাসপাতালে শিশু চোর সন্দেহে এক ব্যক্তির মারধরে মৃত্যু, আটক ১।

সোহরাওয়ার্দী হাসপাতালে মারধরে এক ব্যক্তির মৃত্যু, আটক ১

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শিশু চোর সন্দেহে মো. আলম নামের এক ব্যক্তিকে মারধর করে হত্যা করার অভিযোগ উঠেছে। বুধবার রাতে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টার দিকে আলম হাসপাতালের শিশু ওয়ার্ডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এ সময় শিশুদের স্বজনরা তাকে সন্দেহ করে এবং একদল ব্যক্তি তাকে টেনে নামিয়ে মারধর শুরু করে। মারধরের ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

পুলিশ ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় এবং এ ঘটনায় মোস্তাফিজুর রহমান নামের একজন ব্যবসায়ীকে আটক করে। নিহতের পরিবারের সদস্যরা আসলে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

বিজ্ঞাপন