বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ ৩ জন আটক

সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ ৩ জন আটক করেছে বিজিবি।

সুনামগঞ্জ সীমান্তে মানবপাচারকারীসহ ৩ জন আটক

সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় স্থানীয় ১ মানব পাচারকারীসহ ২ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২১ অক্টোবর) রাত ১০ টার দিকে বাঁশতলা বিওপির আরমান ছড়া থেকে তাদের আটক করা হয়।

আটক মানব পাচারকারী মো. আমির, যিনি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা। অন্য দুই আটক ব্যক্তি যশোরের ঝিকরগাছা উপজেলার মো. আবুল হোসেন এবং শার্শা উপজেলার বেনাপোল এলাকার ফাতেমা। বিজিবি জানায়, আটকরা অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টা করছিলেন।

বিজিবির সূত্রে জানা যায়, মো. আমির অর্থের বিনিময়ে বাংলাদেশি নাগরিকদের ভারতীয় দালালের কাছে পৌঁছে দেওয়ার কাজ করতেন। ঘটনার দিন তিনি তাদের সীমান্ত পার করে ভারতে প্রবেশ করানোর উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

আটক দুই বাংলাদেশি নাগরিকের ভারতে আত্মীয়স্বজন থাকায় তারা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন। এসময় স্থানীয় দুই দালাল, অনিক মিয়া এবং আলাউদ্দিন পালিয়ে যায়।

বিজিবি জানায়, আটক মো. আমির এবং দুই বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত পারাপারের অভিযোগে দোয়ারাবাজার থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজ্ঞাপন