শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদীতে হাইভোল্টেজ তার চুরির চেষ্টা, যুবকের মৃত্যু

নরসিংদীতে হাইভোল্টেজ তার চুরির চেষ্টা করতে গিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

নরসিংদীতে হাইভোল্টেজ তার চুরির চেষ্টা, যুবকের মৃত্যু

নরসিংদী শহরের বাসাইল রেলগেট এলাকায় হাইভোল্টেজ বিদ্যুৎ সঞ্চালন লাইনের তার চুরি করতে গিয়ে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার ভোর ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে এক যুবক বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের তার চুরির চেষ্টা করছিলেন। এ সময় বিদ্যুৎ সংযোগ সচল থাকার কারণে তার কাটতে গিয়ে লাইনে আগুন ধরে যায়।

আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে নিচে একজনের পুড়ে যাওয়া মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।

নরসিংদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নজরুল বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় এখনো জানা যায়নি। মরদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।’

বিজ্ঞাপন