শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

নরসিংদী হত্যাকাণ্ডের আসামি আবু লাল গ্রেপ্তার

নরসিংদী হত্যাকাণ্ডের প্রধান আসামি আবু লালকে হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদী হত্যাকাণ্ডের আসামি আবু লাল গ্রেপ্তার

নরসিংদী সদর মডেল থানার আব্দুল্লাহ হত্যা মামলার প্রধান আসামি আবু লালকে (৪০) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ শনিবার দুপুরে সদর মডেল থানা মিলনায়তনে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান এই তথ্য জানান। আবু লাল চিহ্নিত অপরাধী চক্র ‘আবু লাল গ্রুপের’ প্রধান হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। গত ৩ অক্টোবর নরসিংদী শহরের চৌয়ালায় আব্দুল্লাহ হত্যার ঘটনায় আবু লাল পলাতক ছিলেন।

গ্রেপ্তারের জন্য নরসিংদীর বিভিন্ন এলাকা, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর এবং ঢাকার ধানমন্ডি থানায় ধারাবাহিক অভিযান চালানো হয়। অবশেষে শুক্রবার রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামির দেওয়া তথ্য অনুযায়ী, ২ নভেম্বর আব্দুল্লাহ ওরফে বাবুকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন