শনিবার, ০৭ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

মসজিদ কমিটির বিরোধে হামলা, বিএনপি নেতা সালেহ আহমেদের মৃত্যু

শেরপুরে মসজিদ কমিটি নিয়ে বিরোধে বিএনপি নেতা সালেহ আহমেদের মৃত্যু হয়েছে।

মসজিদ কমিটির বিরোধে হামলা, বিএনপি নেতা সালেহ আহমেদের মৃত্যু

শেরপুরের ঝিনাইগাতীতে মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধের ফলে সালেহ আহমেদ নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে নলকুড়া ইউনিয়নের ভারুয়া গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

নিহত আবু সালেহ আহমেদ ভারুয়া ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। স্বজনদের অভিযোগ, জুমার নামাজের সময় মসজিদে নতুন কমিটিকে কেন্দ্র করে বিরোধের একপর্যায়ে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিন গ্রুপের লোকজন ও সালেহ আহমেদ গ্রুপের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

এই ঘটনার সময় মসজিদের ভিতরেই আবু সালেহ আহমেদ পড়ে গিয়ে জ্ঞান হারান। পরে তাকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের ছেলে বাদী হয়ে ইউনিয়ন যুবদলের সভাপতি আব্দুল মতিনসহ ১৫ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম নূর আলম বলেন, 'মসজিদ কমিটি নিয়ে দুপক্ষের বিরোধে সালেহ আহমেদকে আহত অবস্থায় হাসপাতালে আনা হলে তাকে মৃত্যু ঘোষণা করে।'

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ জানা যাবে।

বিজ্ঞাপন