সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বোয়ালমারীতে বিএনপির ২ নেতা হামলায় আহত, পরিস্থিতি থমথমে

বোয়ালমারীতে বিএনপির ২ নেতা হামলায় আহত, এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বোয়ালমারীতে বিএনপির ২ নেতা হামলায় আহত, পরিস্থিতি থমথমে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ময়েনদিয়া হাটে প্রতিপক্ষের হামলায় বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ও যুবদল নেতা সোলাইমান মাতুব্বর আহত হয়েছেন। রবিবার সকাল থেকে পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার হাটবারে ময়েনদিয়া বাজারে হামলার ঘটনা ঘটে। খাড়দিয়া এলাকার সোলাইমান মাতুব্বর হাটে আসলে ১০-১২ জনের একটি দল তাঁর ওপর হামলা চালায়, ফলে তিনি মারাত্মক আহত হন।

হামলার খবর পেয়ে সালথা উপজেলা বিএনপি নেতা মুশফিক বিল্লাহ জিহাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সোলাইমানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। কিছুক্ষণ পর সাবেক চেয়ারম্যান মান্নান মাতুব্বরের নেতৃত্বে পুনরায় হামলা চালানো হয়।

এই হামলায় আহত দুজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

বিজ্ঞাপন