বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাজধানীতে বিএনপি নেতা আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম

রাজধানীর রায়েরবাজারে বিএনপি নেতা আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

রাজধানীতে বিএনপি নেতা আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম

রাজধানীর রায়েরবাজারে ওয়ার্ড বিএনপির সিনিয়র সহসভাপতি আব্বাস উদ্দিন চিশতীকে কুপিয়ে জখম করার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে পাবনা হাউস গলিতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্বশত্রুতার কারণে মারামারির ঘটনা ঘটে। আব্বাসের ছেলে বাপ্পির সঙ্গে স্থানীয় রেজাউলের ছেলে আপনের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রেজাউলসহ আরও কয়েকজন এসে যোগ দিলে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়।

ঘটনার সময় আব্বাস উদ্দিন ঘটনাস্থলে পৌঁছালে উভয়পক্ষের মধ্যে হাতাহাতির একপর্যায়ে তিনি মারাত্মকভাবে আহত হন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শাকিল নামে একজনকে আটক করে।

বিজ্ঞাপন