বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের দাবি, এটি তার নিজস্ব সিদ্ধান্ত ছিল।

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার সিদ্ধান্ত আসিফ নজরুলের

ভারতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের না যাওয়ার সিদ্ধান্তটি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের নিজস্ব সিদ্ধান্ত ছিল। তিনি ১৫ সেপ্টেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে এ তথ্য জানান।

আসিফ নজরুল বলেন, তিনি এ বিষয়ে আগেও প্রকাশ্যে কথা বলেছেন। ক্রীড়া মন্ত্রণালয়ের তদন্ত প্রতিবেদন প্রকাশের কারণ নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার মতে, উগ্র হিন্দুত্ববাদীদের চাপের কারণে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনার পর নিরাপত্তা শঙ্কা তৈরি হয়।

তিনি জানান, বাংলাদেশের প্রতি অবমাননার প্রতিবাদ হিসেবেও ভারতে বিশ্বকাপ খেলতে যাওয়ার বিষয়ে অনীহা প্রকাশ করা হয়েছিল। আসিফ নজরুল বলেন, বাংলাদেশের নিরাপত্তা নিয়ে আশঙ্কা অমূলক ছিল না। আইসিসির প্রাথমিক প্রতিবেদনে ভারতে নিরাপত্তা ঝুঁকির কয়েকটি কারণ উল্লেখ করা হয়েছিল।

বিশ্বকাপে মুস্তাফিজের উপস্থিতি, বাংলাদেশি সমর্থকদের অবাধ চলাচল এবং বাংলাদেশের আসন্ন নির্বাচন ঘিরে পরিস্থিতি— এসব বিষয় নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করা হয়েছিল। তিনি আরও জানান, বিকল্প ভেন্যুতে বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশ চেষ্টা করেছিল, কিন্তু শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

সাবেক ক্রীড়া উপদেষ্টার মতে, সিদ্ধান্ত নেওয়ার পেছনে দেশের মর্যাদা, ক্রিকেটার-সাংবাদিক-সমর্থকদের নিরাপত্তা এবং নির্বাচনের আগে দেশের স্থিতিশীলতা— এই তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছিল। তিনি বলেন, "ছোট দেশ বলে কেউ আমাদের ইচ্ছেমতো অপমান করবে, আর আমরা সবসময় তা মুখ বুঝে মেনে নেব— এমন প্রত্যাশা করা ঠিক নয়।"

বিজ্ঞাপন