বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।

দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তাদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। তিনি বলেন, ‘দুর্নীতি আমাদের সমাজে ঘটে, তবে আমি জানি না কে করে। দুর্নীতি করলে আমি আপনাদের মাধ্যমেই করব।’

মন্ত্রী মঙ্গলবার বিকেলে লক্ষ্মীপুরে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘দুর্নীতি সবসময় থাকবে, তবে আমাদের প্রধান দায়িত্ব হলো এর প্রতিরোধ করা।’

মন্ত্রী জানান, ‘রাজনীতিবিদদের কাজ বক্তৃতা দেওয়া, সরকারি চাকরিজীবীদের কাজ হলো কিছু কাজ করা। তবে আমরা চাই প্রযুক্তির সাথে তাল মিলিয়ে সমাজ পরিবর্তন হোক।’

সভায় আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন এবং জনকল্যাণমূলক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান সভাপতিত্ব করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন