বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

দুর্নীতি প্রতিরোধে মন্ত্রী আব্দুল আউয়ালের গুরুত্বারোপ

মন্ত্রী আব্দুল আউয়াল বলেছেন, দুর্নীতি প্রতিরোধ করা সরকারের প্রধান দায়িত্ব।

দুর্নীতি প্রতিরোধে মন্ত্রী আব্দুল আউয়ালের গুরুত্বারোপ

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল বলেছেন, সমাজে দুর্নীতি প্রতিরোধ করা বর্তমান সরকারের প্রধান দায়িত্ব। তিনি মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের উদ্দেশে এ কথা বলেন।

মন্ত্রী জানান, দুর্নীতি রোধে সকলকে একত্রিত হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, "দুর্নীতি কে করে আমি জানি না। তবে দুর্নীতি আমাদের সমাজে বিদ্যমান।" তিনি আরও বলেন, "যতক্ষণ না আমরা পুরোপুরি দুর্নীতি প্রতিরোধ করতে পারছি, ততক্ষণ এই অপতৎপরতা বন্ধে চেষ্টা চালিয়ে যেতে হবে।"

সভায় জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া এবং জেলা পুলিশ সুপার মো. আবু তারেক।

সভায় জেলার চলমান জনকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করা হয় এবং সরকারি দপ্তরে সেবাপ্রত্যাশীদের হয়রানি বন্ধে দিকনির্দেশনা প্রদান করা হয়। মন্ত্রী বলেন, দুর্নীতি সমাজে কম আর বেশি সব সময় বিদ্যমান, কিন্তু একে থামানো এবং প্রতিরোধ করাই আমাদের প্রধান দায়িত্ব।

বিজ্ঞাপন