বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়াল

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়াল।

সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়াল

সুপ্রিম কোর্টের প্রধান ফটকের সামনে মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে একটি ককটেল বিস্ফোরণ ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনা ঘটে যখন জুলাই মাসের অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাত শীর্ষ নেতার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

শাহবাগ থানার পুলিশ সূত্রে জানা যায়, মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা বিস্ফোরণটি ঘটায়। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি, তবে পুলিশ আটকের চেষ্টা চালাচ্ছে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল আজ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সাত আসামির মৃত্যুদণ্ড প্রদান করে।

বিজ্ঞাপন