সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে মাদকের আখড়া: আইজিপি

আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় মাদকের আখড়া গড়ে উঠেছে।

রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছে মাদকের আখড়া: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির সম্প্রতি মন্তব্য করেছেন যে, গত ১৭ বছরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় পাড়ায় পাড়ায় মাদকের আখড়া গড়ে উঠেছে।

তিনি রোববার বাগেরহাট পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, কিশোর গ্যাং ও উগ্রবাদবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

আইজিপি বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে। কিশোর গ্যাং নির্মূলসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশকে সহযোগিতা করতে হবে।’ তিনি জনপ্রতিনিধি, সামাজিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান ও সাধারণ মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

পুলিশের জনবল ও সক্ষমতা বাড়ানোর বিষয়ে তিনি জানান, দেশে পুলিশের জনবল প্রায় ২ লাখ ৮ থেকে ১৫ হাজার। চলতি বছর আরও ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে, তবে একসঙ্গে এত সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার মতো পর্যাপ্ত অবকাঠামো নেই।

আইজিপি আরও বলেন, ‘অপরাধ দমনে পুলিশকে শক্তিশালী করার পাশাপাশি পাড়া-মহল্লায় সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ তিনি বেকারত্ব প্রসঙ্গে বলেন, ‘প্রতিবছর প্রায় ২৫ থেকে ৩০ লাখ মানুষ বেকারের তালিকায় যুক্ত হচ্ছেন। বিনিয়োগ ও কর্মসংস্থান না বাড়লে তরুণদের মধ্যে হতাশা তৈরি হবে।’

তিনি জানান, তরুণদের মেধা ও সামর্থ্যকে উৎপাদনশীল কাজে যুক্ত করা গেলে অপরাধপ্রবণতা অনেকাংশে কমানো সম্ভব।

বিজ্ঞাপন