কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যোগ দিতে যাচ্ছেন হুমায়ুন কবির।
রোববার (২৫ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ১ থেকে ৪ নভেম্বর এন্টিগুয়া ও বারবুডায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথ সরকার প্রধানদের বৈঠকে প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বাংলাদেশ প্রতিনিধি দলকে নেতৃত্ব দেবেন।