রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে প্রতিমন্ত্রীর মন্তব্য

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর বসার ভঙ্গিতে অসম্মান দেখেননি পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সম্পর্কে প্রতিমন্ত্রীর মন্তব্য

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বসার ভঙ্গিতে অসম্মান দেখেননি বলে মন্তব্য করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, "আন্তরিকতাই ছিলো।"

রোববার (১৫ নভেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে তিনি জানান, গত দুই সপ্তাহের মধ্যে দুইবার মিলিব্যান্ডের সঙ্গে দেখা হয়েছে। প্রথমবার কমনওয়েলথের সাইডলাইনে এবং দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে।

প্রতিমন্ত্রী বলেন, "ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত আন্তরিক। প্রধানমন্ত্রীকে তিনি শ্রদ্ধা করেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণকে গুরুত্ব দিচ্ছেন।" তিনি উল্লেখ করেন, মিলিব্যান্ড বাংলাদেশে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

হুমায়ুন কবির বলেন, "বসার ভঙ্গি হয়তো তার জন্য কিছুটা অস্বস্তিকর ছিল।" তিনি মনে করেন, যারা এই বিষয়ে আলোচনা করছেন, তারা হয়তো বিষয়টিকে অন্যদিকে নিয়ে যেতে চাইছেন।

এসময় তিনি আরও বলেন, "শেখ মুজিবের সামনে জুলফিকার আলী ভুট্টো বসার উদাহরণ তৈরি করেছিলেন। বর্তমান সরকারের সামনে তেমন লোকজন নেই বললেই চলে।"

বিজ্ঞাপন